ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা Logo ভারতীয় ‘পুশইন’-এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, কর্মসূচিতে মুক্তিযোদ্ধার মৃত্যু Logo দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী

লামায় গ্যাস ও জ্বালানি তেলের দোকানে সচেতনতামূলক মোবাইল কোর্ট অভিযান

উজ্জ্বল বড়ুয়া লামা ( বান্দরবান)
বান্দরবানের লামা পৌরসভায় জ্বালানি গ্যাস ও জ্বালানি তেলের বিভিন্ন দোকানে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। রোববার (০৪ জানুয়ারি ২০২৬) বিকাল থেকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভোক্তাদের অধিকার রক্ষা এবং জ্বালানি বাজারে শৃঙ্খলা বজায় রাখা। অভিযানকালে বিভিন্ন দোকান পরিদর্শন করে সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো, অতিরিক্ত দামে বিক্রি না করা, অবৈধ মজুতদারি পরিহার এবং নিরাপদভাবে জ্বালানি সংরক্ষণ ও বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়। এ সময় ব্যবসায়ীদের জানানো হয়, আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, “বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা ও সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের সচেতনতামূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।” তিনি আরও জানান, চলতি সপ্তাহেই একই বিষয়ে পুনরায় মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ভোক্তারা। তারা জ্বালানি বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
৪৬০৯ বার পড়া হয়েছে