ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

রাজশাহীতে বেগম জিয়ার মৃত্যুতে ড্যাবের শোক র‍্যালি ও সভা

আবু কাওসার মাখন, রাজশাহী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাজশাহীতে শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সকালে রামেক ক্যাম্পাস থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে রাজশাহী মেডিকেল কলেজ ও জেলার চিকিৎসক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রামেক ও বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রদল নেতা এবং এম-ট্যাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ​র‍্যালি শেষে রাজশাহী মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ও রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ ওয়াসিম হোসেন। সভা সঞ্চালনা করেন রাজশাহী জেলা ড্যাব ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিখ সাবু। ​অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর সূচনা বক্তব্য দেন ডা. ফারহান ইমতিয়াজ। এরপর বেগম জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. মোহাম্মদ মোফাখখারুল ইসলাম।
​আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও পারিবারিক জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন:​ ডা. গোলাম কিবরিয়া ডন, প্রেসিডেন্ট, এসওএসবি রাজশাহী।অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ।​ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান সরকার বাবলু, প্রধান, সার্জারি বিভাগ। ডা. আজিজুল হক আজাদ, সভাপতি, শিক্ষক সমিতি।
​এছাড়াও বক্তব্য দেন ডা. টি এ বেলাল, ডা. লতিফুর রহমান অপু, ডা. রানা মাহফুজুল হক, অধ্যাপক ডা. আখতারুল ইসলাম, ডা. খন্দকার গোলাম কবির, ডা. হুমায়ূন কবির মাসুদ, ডা. আবুল হাসানাত ডাবলু, ডা. শেখ শামীম, ডা. আব্দুল্লাহ আল মুকিত, ডা. মাহবুবুল হক জনি, ডা. সুমন রেজা, ডা. মনোয়ারা বেগম ও ডা. আশফাক হোসেন সুইট। ছাত্র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ডা. রিমন আলী (সেক্রেটারি, রামেক ছাত্রদল), সাহারিনা (প্রেসিডেন্ট, ডিবেট ক্লাব), ডা. সৌরভ (আহ্বায়ক, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদল), ডা. সামস শাহরিয়ার (সেক্রেটারি, বারিন্দ্ মেডিকেল কলেজ ছাত্রদল) এবং এম-ট্যাবের সভাপতি মো. জহুরুল ইসলাম।
​সভার শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ডা. মোহাম্মদ ওয়াসিম হোসেন। বক্তারা বেগম খালেদা জিয়াকে ‘আপোসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
৪৬৪৩ বার পড়া হয়েছে