ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনেও গণভোটের বিধান ফিরছে Logo ক্রীড়া কার্ডে স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে জানানোর আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬ Logo মোদির সঙ্গে বৈঠক করতে দিল্লি গেলেন ভারতের হাইকমিশনার Logo আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি Logo ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিতের প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল Logo আদালত থেকে ফের পালালেন হত্যা মামলার আসামি Logo চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যক্রমে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে খেলাধুলা

আদালত থেকে ফের পালালেন হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আদালত থেকে ফের পালিয়েছেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম (২৮)। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজির করার পর কার্যক্রম শেষে তাকে হাজতখানায় নেওয়ার সময় তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।

শরিফুল দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি খিলগাঁও থানায় কিশোর জিসান হোসেন হত্যা মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুন একই হত্যা মামলায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছিল শরিফুলকে। সেদিন শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশ সদস্যকে আঘাত করে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে সেদিনই কোতোয়ালি থানায় শরিফুলের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় মঙ্গলবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে শুনানি হয়। তবে কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় কার্যক্রম শেষে তাকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল আব্দুল আলিম হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন।

এ সময় কৌশলে হাতকড়া খুলে শরিফুল পালিয়ে যান।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোতোয়ালি থানার মামলায় হাজতি আসামি কৌশলে আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে। এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
৪৫১০ বার পড়া হয়েছে