ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বন্ধন–১২-এর সভাপতি ,এস. এম. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী Logo শক্তিশালী গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী Logo হকারমুক্ত ফুটপাত ও ডেঙ্গুমুক্ত নগরী গড়তে কাজ করছে ডিএনসিসি Logo জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত সরকারকে দ্রুত কাজ করতে হবে: মঈন খান Logo ফ্লাইদুবাইয়ের ককপিটে প্রধান পাইলটকে কুঠার দিয়ে আঘাত সহকারী পাইলটের Logo হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: দীনেশ ত্রিবেদী Logo জাতীয় দলের বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি Logo বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড Logo ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান Logo ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন, ঠেকানো যাবে গোপন বিয়ে ও বাল্যবিবাহ

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে তিনি জানান, বিমানবন্দরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার কামাল উদ্দিন এতে বাধা দেন। এ সময় আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

মামলার এজাহারে উল্লেখ করা অভিযোগের ভিত্তিতেই এসব তথ্য জানা গেছে; অভিযোগগুলোর সত্যতা বিচারাধীন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর মেজর (অব.) আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
৪৫১২ বার পড়া হয়েছে