ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিআরটিএ মিরপুর কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনেও গণভোটের বিধান ফিরছে Logo ক্রীড়া কার্ডে স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে জানানোর আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৯৬ Logo মোদির সঙ্গে বৈঠক করতে দিল্লি গেলেন ভারতের হাইকমিশনার Logo আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন মেসি Logo ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ভূপাতিতের প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল Logo আদালত থেকে ফের পালালেন হত্যা মামলার আসামি Logo চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যক্রমে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে খেলাধুলা

চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যক্রমে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে খেলাধুলা

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে পূর্ণাঙ্গ বিষয় হিসেবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত শিক্ষা কার্যক্রমে খেলাধুলা ও ক্রীড়াচর্চাকে সম্পৃক্ত করা হবে। এতে দেশের খেলোয়াড়েরা একদিন বিশ্বজয় করতে পারবেন।

মঙ্গলবার সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহ্দী আমিন।

তিনি বলেন, খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এবার দেশব্যাপী বৃহৎ পরিসরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে। দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি—এই চারটি খেলায় বিভিন্ন ধাপ পেরিয়ে সারা দেশ থেকে তিন শতাধিক শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে।

মাহ্দী আমিন বলেন, খেলাধুলা শুধু জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়, এটি চরিত্র গঠনের অন্যতম মাধ্যম। খেলার মাঠ শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই এবং প্রতিপক্ষকে সম্মান করার শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, দাবা শিক্ষার্থীদের কৌশল ও দূরদৃষ্টি শেখায়, হ্যান্ডবল দলগতভাবে কাজ করার শিক্ষা দেয়, সাঁতার প্রতিকূলতা মোকাবিলার সাহস জোগায় এবং কাবাডি জাতীয় ঐতিহ্য ও দেশপ্রেমের চেতনা ধারণ করে।

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাব্যবস্থায় খেলাধুলাকে অনিবার্য অংশ হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণাও দিয়েছেন। দেশে নতুন ধারার ক্রীড়াচর্চা ও শারীরিক শিক্ষার পরিবেশ আরও বিস্তৃত করা হবে।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীই ইতোমধ্যে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। প্রতিযোগিতার ফল যাই হোক, তারা সবাই বিজয়ী।

অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে