ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বাড়ানোসহ শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান ও সিতারাম সিরিন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানো এবং সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপের সুযোগ তৈরি করা।

এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, ভাষা শিক্ষার প্রসার এবং দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে—এমন গবেষণায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়। স্বাস্থ্য, কৃষি, নগরায়ণ, শিল্প, শিক্ষা, অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণাকে গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে।

বৈঠকে শিক্ষা খাতের সার্বিক মানোন্নয়ন, দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ জোরদার এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের দেশের উন্নয়ন কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
৪৫১১ বার পড়া হয়েছে