ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় উগ্রবাদী সংগঠনের সদস্য বা জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কলেজের মসজিদে গোপনে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের তেজগাঁও থানার হেফাজতে রাখা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে।

আটকদের বিষয়ে যাচাই-বাছাই করতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

তবে আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহভাজন জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৪৫১৩ বার পড়া হয়েছে