ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে দীপ্ত টিভিতে সাত দিনের বিশেষ আয়োজন Logo ঢাকার সাভারে শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। Logo কক্সবাজারের হোটেল থেকে ৬ চীনা নাগরিক গ্রেপ্তার, জব্দ ১ হাজার ৯৩৮ আইফোন Logo বয়স জালিয়াতিতে রবি কুমারসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ Logo নরসিংদীতে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে Logo সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo গাজীপুরে কলেজছাত্র সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ Logo মাদক অপরাধের বিচারে গতি আনতে দেশে ২২ বিশেষ ট্রাইব্যুনাল গঠন Logo কুয়াকাটা ভ্রমণে গিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫ Logo চট্টগ্রামমুখী ১১ দলীয় জোটের লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়তে পারে: পরওয়ার

সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে।

শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পাবলিক হলে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে ‘হলুদ সাংবাদিকতা’ ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে।

হাওর অঞ্চলের শিক্ষার্থীদের সুবিধা এবং তাদের জন্য আলাদা একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণের পর প্রতিমন্ত্রী বলেন, এটি একটি জাতীয় বিষয়। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও পড়ালেখার সুবিধার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরিবার, শিক্ষক ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে নৈতিকতার চর্চা করলেই প্রকৃত সাফল্য আসবে।

তিনি আরও জানান, তৃণমূলের যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে বিভিন্ন মাঠের আধুনিকায়ন করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে ও টেলিভিশনে চীনা ও আরবি ভাষা শিক্ষার বিশেষ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে