ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যম স্বাধীনতা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ Logo দূষণের দায়ে ভারত-চিন-আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইতে পারে নেপাল Logo কয়লা পরিবহন সংকটে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানির গড্ডা কেন্দ্র Logo মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির’ সতর্কতা যুক্তরাষ্ট্রের Logo টনসিলাইটিস: কারণ, লক্ষণ, চিকিৎসা ও কখন প্রয়োজন অপারেশন Logo বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার দাবি আনুষ্ঠানিক নয়: মালয়েশিয়া সরকারের মুখপাত্র Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে আহসান লাবিব Logo পছন্দের ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার: মাহ্দী আমিন Logo দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য, নিয়োগ, পদায়ন ও পদোন্নতিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করা হয়েছে। এসব অভিযোগ তদন্তে চার সদস্যের একটি অনুসন্ধান টিমও গঠন করেছে কমিশন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করা হবে, তারা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং একই মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম আহমেদ।

অভিযোগগুলোর মধ্যে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে বদলি, নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে অনিয়ম এবং দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দুদক।

অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে