ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরোনো ভবন ভেঙে আন্তর্জাতিক মানের বহুতল ভবন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠান বাতিল করল পুলিশ Logo লালমাই পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন Logo আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা Logo আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি Logo মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ২০২৮ সালে শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার, ২০২৭ থেকেই যুক্ত হচ্ছে এআই ও নতুন বিষয়ঃ মাহদী আমিন Logo ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি Logo রাজধানীর মূল সড়কে চলবে না ই-রিকশা: প্রতিমন্ত্রী

রাজধানীর মূল সড়কে চলবে না ই-রিকশা: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর মূল সড়কগুলোতে ই-রিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমানের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর মূল সড়কে ই-রিকশা চলতে দেওয়া হবে না। তবে ঢাকা শহরকে আটটি জোনে ভাগ করে অভ্যন্তরীণ সড়কগুলোতে এসব যান চলাচলের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ই-রিকশা চলাচলের বিষয়টি তিনটি ভাগে বিভক্ত থাকবে। ঢাকা শহরে লাইসেন্স বা রেজিস্ট্রেশন দেওয়া ই-রিকশাগুলোতে দুই ও চারজন যাত্রী বহনের সুযোগ থাকবে।

মীর শাহে আলম বলেন, ছয়জন যাত্রী বহনক্ষম কোনো ই-রিকশাকে ঢাকা সিটি করপোরেশনের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে না। তবে গ্রামীণ এলাকা ও জেলা শহরের গ্রামীণ সড়কে চলাচলের জন্য দুই, চার ও ছয় আসনের ই-রিকশা নিবন্ধনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি ই-রিকশাগুলোই নিবন্ধনের আওতায় আসবে।

নীতিমালা কবে নাগাদ কার্যকর হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ই-রিকশাসংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে যত দ্রুত সম্ভব নীতিমালা জারি করা হবে। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে অথবা পরের সপ্তাহেই এটি চূড়ান্ত করা সম্ভব হবে।

নীতিমালা কার্যকর হলে আইনের আওতায় ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশাগুলো একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে