ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৫ আগস্টের পর দীর্ঘদিন বাংলাদেশেই ছিলাম: সাদ্দাম হোসেন Logo ‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যের কমিটি ঘোষণা, ১১ আগস্ট মানববন্ধন Logo এমপিদের বেতন ৫ লাখ ও মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরের নিজস্ব প্রতিবেদক Logo সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের উদ্বেগ, গুজব না ছড়ানোর আহ্বান Logo পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী আহত, অবস্থা আশঙ্কাজনক Logo জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেডিট নাকি চ্যাটজিপিটি—কোনটি বেশি নির্ভরযোগ্য? Logo সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই, দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রস্তুত প্রশাসন ও বিএনপি Logo তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যের কমিটি ঘোষণা, ১১ আগস্ট মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি পুনর্গঠন ও ঘোষণা করা হয়েছে। কমিটিতে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদারকে সভাপতি এবং অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেনকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

একই সঙ্গে দেশের নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিতসহ ছয় দফা দাবি আদায়ে আগামী ১১ আগস্ট সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ইমপেরিয়াল হোটেলের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় নতুন কমিটি গঠন ও কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাহী সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আশ্রাফ উদ্দীন ভূঁইয়া সায়েম।

নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা

পুনর্গঠিত ১০১ সদস্যের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন—

সভাপতি: অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার
নির্বাহী সভাপতি: আলহাজ্ব অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া
সিনিয়র সহ-সভাপতি: কাজী মাওলানা মো. আলমগীর হোসাইন
সহ-সভাপতি: আলহাজ্ব কাজী মাওলানা মো. শিহাব উদ্দিন, আলহাজ্ব কাজী মাওলানা মো. সফিউল্লাহ ও কাজী মাওলানা মো. আব্দুল হাসিব ভূঁইয়া
মহাসচিব: অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন
সিনিয়র যুগ্ম মহাসচিব: মাওলানা মো. আশ্রাফ উদ্দীন ভূঁইয়া সায়েম
যুগ্ম মহাসচিব: কাজী মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব কাজী মাওলানা মো. শাহাদাতুল ইসলাম, কাজী  মো. আজিজুর রহমান সুমন ও কাজী মাওলানা মো. মফিজুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: কাজী মাওলানা মো. মাহমুদুল হক নান্নু
অর্থ সম্পাদক: কাজী মাওলানা মো. মোজাম্মেল হোসাইন
দপ্তর সম্পাদক: কাজী মাওলানা মো. নূরুল আমিন
আইন সম্পাদক: অ্যাডভোকেট কাজী মাওলানা মো. শাহীন পারভেজ
প্রচার সম্পাদক: কাজী মাওলানা শাহ মাহমুদ রেজা। সহ- প্রচার সম্পাদকঃ হাফেজ মাওলানা কাজী কবির হোসেন

ছয় দফা দাবিতে মানববন্ধন

সভায় জানানো হয়, আগামী ১১ আগস্ট সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হবে।

সমিতির দাবিগুলো হলো—

১. নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা নিশ্চিত করা এবং অধিক্ষেত্র কর্তন না করা।
২. শূন্য পদে অবিলম্বে স্থায়ী নিয়োগ চালু করা।
৩. মৃত্যু বা অবসরের কারণে সৃষ্ট শূন্য পদে সরাসরি যোগ্য সন্তানকে নিয়োগ দেওয়া।
৪. বিধি মোতাবেক শিক্ষকতা পেশায় নিয়োজিত নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগ বাতিল না করা।
৫. নিকাহ রেজিস্ট্রারদের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধি, আইনি সুরক্ষা নিশ্চিত এবং মোবাইল কোর্টের বিধান বাতিল করা।
৬. নিকাহ রেজিস্ট্রারের শিক্ষাগত যোগ্যতা কামিল পাস নির্ধারণ করা।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কাজী মাওলানা মো. সফিউল্লাহ, কাজী মো. আজিজুর রহমান সুমন, কাজী মো. মফিজুল ইসলাম, কাজী মাওলানা মো. বিল্লাল হোসেন ও কাজী মাওলানা মো. ফারুক আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে ছয় দফা দাবি অত্যন্ত যৌক্তিক। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে