ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার চার আসামি র‌্যাব-৭ এর জালে Logo ওষুধের দাম কমাতে আদালতের দ্বারস্থ হয়েও বাঁচলেন না ক্যান্সার রোগী, চার বছরেও শেষ হয়নি মামলা Logo ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: আমিরাতে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, কাতার-বাহরাইনে সর্বোচ্চ সতর্কতা Logo বাংলাদেশি পাসপোর্টে বিদেশে যাচ্ছে রোহিঙ্গারা, হুমকিতে জাতীয় নিরাপত্তা ও শ্রমবাজার Logo রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ Logo মহাখালীতে ছুরিকাঘাতে রেলকর্মীর মৃত্যু, নারী হেফাজতে Logo হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির Logo সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই Logo শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা Logo প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরীকে হত্যা, গ্রেপ্তার মা; বাবার খোঁজে পুলিশ

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলেই জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে জুড বেলিংহামের ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

এক গোলে পিছিয়ে পড়লেও লড়াই চালিয়ে যায় সুইজারল্যান্ড। প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করার পর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মাঝমাঠ থেকে গড়ে ওঠা দারুণ এক আক্রমণ থেকে আর্জেন্টিনার রক্ষণ ভেঙে গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজকে পরাস্ত করে সমতায় ফেরান ড্যান এনদোয়ে।

তবে পাঁচ মিনিট পরই বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ৭২ মিনিটে ফাউল আদায়ের চেষ্টায় ডাইভ দেওয়ার ঘটনায় ভিএআরের সহায়তায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো। ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময় পর্যন্ত আর্জেন্টিনার আক্রমণ সামলে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় সুইসরা।

টাইব্রেকারের সম্ভাবনা যখন জোরালো হচ্ছিল, তখনই অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। বক্সের বাঁ দিক থেকে নেওয়া তার শক্তিশালী ডান পায়ের শট ঠেকানোর কোনো সুযোগই পাননি সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল।

এই গোল উদযাপনের সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আর্জেন্টিনার বদলি খেলোয়াড় হোসে ম্যানুয়েল লোপেজকে হলুদ কার্ড দেখান ম্যাচ রেফারি।

শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ১০ জনের সুইজারল্যান্ড। তবে অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্তিনেজ তৃতীয় গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা এবং বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
৪৫০৯ বার পড়া হয়েছে