ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী Logo গুজব রোধে ফ্যাক্ট চেক প্রচারের আহ্বান প্রেস সচিব সালেহ শিবলীর Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ডিসি-ওসি প্রত্যাহার Logo ভাঙ্গায় প্রকাশ্যে গুলি: গুলশান থেকে দুই আসামি গ্রেপ্তার Logo ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে তিন প্রকল্প, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি Logo ৭ মাসে রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন Logo মেট্রোরেলের লাইনে কাপড়, দেড় ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে তথ্য মন্ত্রণালয়ের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

সাজাপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ, বিবৃতি বা সাক্ষাৎকার প্রচারের ক্ষেত্রে প্রচলিত আইন ও আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শুক্রবার তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

তথ্য মন্ত্রণালয় জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি কিংবা ধারণকৃত—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল অথবা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো মাধ্যমেই প্রচার বা প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তথ্য বিবরণীতে সরকার আশা প্রকাশ করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
৪৫৬৬ বার পড়া হয়েছে