ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

তামিম ইকবাল বিসিবির নতুন সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার মিরপুরের Sher-e-Bangla National Cricket Stadium-এ বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পরিচালক পদে জয়লাভের পর পরিচালকদের সমর্থনে সভাপতি নির্বাচিত হন।

সভাপতি পদে তামিমই একমাত্র প্রার্থী হওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এর মধ্য দিয়ে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। একই ক্যাটাগরি থেকে নির্বাচিত অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।

ভোটের ফলাফলে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে থাকেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট।

উল্লেখ্য, এর আগে তামিম ইকবাল প্রায় দুই মাস ধরে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার নির্বাচনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থার নেতৃত্বে এলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
৪৫৪৭ বার পড়া হয়েছে