ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

লামা থানা পুলিশের অভিযানে খুন-ডাকাতিসহ ১৩ মামলার দুর্ধর্ষ আসামি ‘ডাকাত ফরিদ’ বন্দুকসহ গ্রেফতার

উজ্জ্বল বড়ুয়া লামা (বান্দরবান) প্রতিনিধি
লামা (বান্দরবান) প্রতিনিধি — লামা থানা পুলিশের অভিযানে খুন, ডাকাতিসহ ১৩টি মামলার পলাতক ও দুর্ধর্ষ আসামি ফরিদুল আলম ওরফে ‘ডাকাত ফরিদ’ (৪৫) কে একটি একনলা বন্দুকসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে লামা থানাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরাখোলা পাড়া এলাকায় স্থানীয় জনগণ ডাকাত সন্দেহে ফরিদুল আলমকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
ধৃত আসামির পিতা মৃত নুরুল হুদা ও মাতা জরিনা বেগম। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালী ইউনিয়নের নোয়া মসজিদ পাড়া এলাকায়। প্রাথমিক চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ তার দেওয়া তথ্যে ভোর ৫টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা এলাকার টানা ব্রীজের পূর্ব-উত্তর পাশে জঙ্গলের ঢালু অংশ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করে। পুলিশ জানায়, ফরিদুল আলম ওরফে ডাকাত ফরিদের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় খুন, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনের মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। ধৃত আসামির বিরুদ্ধে লামা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৪৬২৬ বার পড়া হয়েছে