ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

লামায় ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৪

উজ্জ্বল বড়ুয়া লামা (বান্দরবান) প্রতিনিধি

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী সড়কে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মো. সাহাব উদ্দিন (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার সময় সড়কের ইয়াংছা সেলিম চৌধুরী মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাহাব উদ্দিন উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বড়পাড়ার বাসিন্দা মো. কাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র মতে, রবিবার দুপুর ১২টার দিকে জমিতে চাষ দেওয়ার জন্য চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকা থেকে ট্রাক্টর নিয়ে লামা উপজেলায় যাচ্ছিল চালক মো. রহিম ও গাড়ি মালিকের ছেলে সাহাব উদ্দিন। গাড়িটি সড়কের সেলিম চৌধুরী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সাহাব উদ্দিন ও মো. রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ট্রাক্টর চালক মো. রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। একই সময় ছিটকে পড়ে মোটর সাইকেল চালকসহ তিন জন আহত হন। আহতরা হলেন, নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর। তাাদেরকে ইয়াংছা বাজারের একটি ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
৪৬৭৭ বার পড়া হয়েছে