ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুখী জীবনের মন্ত্র শেখাচ্ছে নিউজিল্যান্ডের মাওরি সংস্কৃতির ‘মানাআকিতাঙ্গা’ Logo আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ Logo সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনে যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ ডিআইজির Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার Logo অপপ্রচার না করে জনগণের সমস্যা সমাধানে মনোযোগ দিন: আমিনুল হক Logo টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ফুটপাত ও সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, বাড়তে পারে প্রাণহানি Logo ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের পক্ষে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

বগুড়ায় পারিবারিক কলহ: দুই শিশু হত্যা, মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ :

বগুড়ার শাজাহানপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশুকে গলা কেটে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক মা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খৈলশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, ওই গ্রামের সেনা সদস্য শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২৫), তার দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। এ ঘটনায় নিহতের স্বামী শাহাদাতকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় পরিবারের সদস্যরা ঘরের বিছানায় দুই শিশু সন্তানের গলা কাটা লাশ ও মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, ‘ঘর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই শিশুর গলাকাটা এবং মায়ের গলায় ওড়না পেঁচানো। এদের প্রত্যেকের লাশ খাটের উপর ছিলো। তবে তাদের মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ‘তবে আমরা জানতে পেরেছি, নিহতের স্বামী ঘরের ভেতরের তাদের লাশ দেখার পর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আমাদের হেফাজতে রেখেছি। এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত চলছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৪৭০৯ বার পড়া হয়েছে