ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ৯ শিশু ও ১ নারী নিহত

নিজস্ব সংবাদ :

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৯টি শিশু ও একজন নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার মধ্যরাতে প্রদেশের গুরবুজ জেলায় এই প্রাণঘাতী হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় বাসিন্দা কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে ৯টি শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। তাদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া উত্তর-পূর্ব কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পৃথক বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মুজাহিদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
৪৬৪৫ বার পড়া হয়েছে