ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

কৌশলগত অংশীদারত্ব জোরদারে যুক্তরাষ্ট্র–সৌদি আরবের একাধিক বড় চুক্তি

নিজস্ব সংবাদ :

কৌশলগত সম্পর্ক আরো সুদৃঢ় করতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এরমধ্যে রয়েছে বেসামরিক পারমাণবিক জ্বালানি ও অত্যাধুনিক এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে চুক্তি। মঙ্গলবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে এসব চুক্তি সই হয়। খবর আরব নিউজের।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্ব এগিয়ে নেয়ার জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ । তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার উপায় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন। ছাড়া বৈঠকে অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি এবং স্মারকলিপিও সই হয়। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানিসংক্রান্ত একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তির বিস্তার রোধ-সংক্রান্ত কঠোর নীতির সঙ্গে সংগতি রেখে কয়েক দশকের জন্য শতকোটি ডলারের পারমাণবিক জ্বালানি অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির একটি প্যাকেজও অনুমোদন করেছেন, যার মধ্যে সৌদি আরবে অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি-সংক্রান্ত চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪৬৩৯ বার পড়া হয়েছে