ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

মোবাইল মেরামতের বকেয়া টাকা নিয়ে হত্যা: র‌্যাবের জালে খুনের তিন আসামি

নিজস্ব সংবাদ :

গত ১৪ নভেম্বর ২০২৫ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ০১০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকায় আকাশ ঘোষ (২৬) নামের এক যুবককে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরর্বতীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভিকটিম আকাশকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল দচট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রৌশন হাট এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূলহোতা ১। মোঃ সানি (২৪), পিতা-মোঃ আলম, মাতা- নুর নাহার বেগম, সাং-এনায়েতবাজার, থানা-কোতোয়ালী,জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরর্বতীতে গ্রেফতারকৃত আসামী মোঃ সানি এর দেওয়া তথ্য মতে অপর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন রোড চৈতন্য গলি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ২। মোঃ ইউছুফ (৩৫), পিতা-মোঃ আলম, মাতা- নুর নাহার বেগম, সাং-এনায়েতবাজার এবং ৩। শাকিল আলম ফয়সাল (২৬), পিতা- নুর আলম, মাতা- হোসনে আরা বেগম, সাং- নন্দনকানন, উভয় থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, ভিকটিম আকাশ ঘোষ (২৬) চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক। আনুমানিক একমাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশ এর দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করা জন্য নিয়ে গেলে ভিকটিম মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করেন এবং মেরামত বাবদ ১৫০০/-টাকা পরিশোধের জন্য বলেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সানি তাকে কিছু টাকা পরিশোধ করে। পরর্বতীতে গত ১৪ নভেম্বর ২০২৫ইং তারিখে ভিকটিম আকাশ ঘোষ তার বাকি পাওনা টাকা আদায়ের জন্য অভিযুক্ত সানিকে চাপ প্রয়োগ করলে সানি তাকে টাকা পরিশোধের জন্য রাত আনুমানিক ০১০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন কসাইপাড়া এলাকায় একটি গলিতে নিয়ে যায়। পরর্বতীতে সেখানে অভিযুক্ত সানি তার অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষ’কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৪৬৭৩ বার পড়া হয়েছে