চট্টগ্রামের চালিতাতলীতে এবার প্রতিবন্ধী অটোচালককে গুলি – র্যাব-৭, চট্টগ্রাম
গত ০৫ নভেম্বর ২০২৫ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এর জনসংযোগ চলাকালীন সময় পূর্ববিরোধের জেরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী জনসংযোগের ভিতরে প্রবেশ করে সরওয়ার হোসেন বাবলা এর বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ। গত ০৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে চট্টগ্রামের চালিতাতলী এলাকায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবন্ধী অটোচালক ইদ্রিস নামের একজন ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। একই দিন মধ্য রাতে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কোয়েপাড়া এলাকায় প্রকাশ্যে গুলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোঃ ইসমাইল, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল গুলিবৃদ্ধ হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদেরে ভিত্তিতে জানতে পারে যে, সরওয়ার হোসেন বাবলা হত্যা মামলার আসামী ১। মোঃ আলাউদ্দিন, মৃত আবু তাহের, সাং- হাজীরপুল, চান্দগাঁও, চট্টগ্রাম এবং ২। মোঃ হেলাল (৪০), পিতা-দোস্ত মোহাম্মদ, উভয় সাং-হাজিরপুল, থানা-চান্দগাঁও, চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানাধীন হাজিরপুল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক সকাল ০৭১০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদে এর ভিত্তিতে জানতে পারে যে, গত ০৬ নভেম্বর ২০২৫ তারিখ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় রিক্সাচালক মোঃ ইদ্রিস’কে গুলি করে আহত করা সন্ত্রাসী মোঃ আরমান আলী রাজ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রউফাবাদ আবাসিক এলাকা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১২:১০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ০১। মোঃ আরমান আলী রাজ (২৭), পিতা- আমানত আলী, সাং-বার্মা কলোনী, থানা- বায়েজিদ বোস্তামি, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদেরে ভিত্তিতে জানতে পারে যে কতিপয় ব্যক্তি চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন সিরাজউদ্দৌলা রোডস্থ চন্দনপুরা সাকিনস্থ বাসা নং-১৫২ ইঞ্জিনিয়ার মোঃ শাহাজাহান এর তিনতলা বিশিষ্ঠ বিল্ডিং এর ২য় তলার পূর্ব পাশের ইউনিটে অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৭ নভেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক রাত্রি ০১৪০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ০১। ইসতিয়াক চৌধুরী অভি (৩৮), পিতাঃ ইলিয়াস চৌধুরী বাচ্চু, সাং-কোয়ে পাড়া, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম, ০২। মোঃ জনি(৩৮), পিতাঃ মোঃশামসুল আলম, সাং-কোয়েপাড়া, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম, ০৩। মাহমুদুল হক জ্যাকি (৩৫), পিতাঃ ফজলুল হক, সাং-মোহাম্মদপুর, থানাঃ পাঁচলাইশ, জেলাঃ চট্টগ্রাম’কে গ্রেফতার করে এবং কালো পলিথিনে মোড়ানো ০১ টি বিদেশী পিস্তল ও ম্যাগাজিসহ ০৪ রাউন্ডস তাজা গুলি উদ্ধার পূর্বক জব্দ করে।














