ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে অস্বচ্ছ লটারির নামে ‘বদলি-বাণিজ্য’ ও স্বেচ্ছাচারী পদায়নের অভিযোগ! Logo যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁস: সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭ Logo যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা ও প্রটোকল জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo জনগণের স্বার্থ নিশ্চিত করতে না পারলে সরকারকে ব্যর্থ হতে হবে: গোলাম পরওয়ার Logo নয় মাসে তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব Logo ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী Logo রিমান্ড শেষে কারাগারে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা Logo প্রশ্ন ফাঁসের পর যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত Logo হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৬ Logo ভারতে দুই ছাত্রনেতাকে আটক করল দিল্লি পুলিশ

হাইমচরে ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ শিকারের দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।

মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে ৩২ জেলেকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযানকালে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৪৫১৬ বার পড়া হয়েছে