ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে অস্বচ্ছ লটারির নামে ‘বদলি-বাণিজ্য’ ও স্বেচ্ছাচারী পদায়নের অভিযোগ! Logo যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁস: সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭ Logo যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা ও প্রটোকল জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo জনগণের স্বার্থ নিশ্চিত করতে না পারলে সরকারকে ব্যর্থ হতে হবে: গোলাম পরওয়ার Logo নয় মাসে তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব Logo ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী Logo রিমান্ড শেষে কারাগারে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা Logo প্রশ্ন ফাঁসের পর যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত Logo হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৬ Logo ভারতে দুই ছাত্রনেতাকে আটক করল দিল্লি পুলিশ

ভারতে দুই ছাত্রনেতাকে আটক করল দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে বাসা থেকে আটক করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবার রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তাঁদের ‘তিরাঙ্গা মার্চ’ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিজিৎ দীপকেকে আটকের আগে তাঁর বাড়িতে একটি নোটিশ নিয়ে যান কনট প্লেস থানার স্টেশন হাউস অফিসার। নোটিশে বলা হয়, বৈধ অনুমতি ছাড়াই তিনি প্রকাশ্য বিবৃতি দিয়েছিলেন এবং সমাবেশের ঘোষণা করেছিলেন।

অন্যদিকে, আইসার জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করার বিষয়ে এনডিটিভি তথ্য দিলেও বিস্তারিত কিছু জানায়নি। তবে বার্তা সংস্থা এএফপির প্রকাশিত একটি ছবিতে কয়েকজন পুলিশ সদস্যকে আইসার জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করার চেষ্টা করতে দেখা যায়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সন্ধ্যা ৬টার পর ‘নেহা বোরা টিম’-এর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, মান্ডি হাউস থেকে নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় দিল্লি পুলিশ আইসার জাতীয় সভাপতি নেহা বোরাকে জোরপূর্বক আটকের চেষ্টা করে।

তবে দুই নেতাকে আটকের পর তাঁদের কোথায় নেওয়া হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৪৫১৫ বার পড়া হয়েছে