ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাষের মাছে কাদা-কাদা গন্ধ কেন? Logo মোবাইল না দেখলে খেতে চায় না শিশু? যেভাবে বদলাবেন অভ্যাস Logo এসএসসি ও সমমানের ফল প্রকাশ, গড় পাসের হার ৬২.২৫ শতাংশ Logo মাড়ি থেকে রক্ত পড়া কি হৃদ্‌রোগের ঝুঁকির ইঙ্গিত? Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি Logo ৫ আগস্টের পর দীর্ঘদিন বাংলাদেশেই ছিলাম: সাদ্দাম হোসেন Logo ‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ১০১ সদস্যের কমিটি ঘোষণা, ১১ আগস্ট মানববন্ধন Logo এমপিদের বেতন ৫ লাখ ও মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরের নিজস্ব প্রতিবেদক

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁ জেলার, দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাসিন্দা।

সোমবার ভোরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি সোফা কারখানায় স্থানীয় সময় রোববার দুপুর ২টার দিকে আগুন লাগে। আগুনে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন বলে সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের সদস্যদের বরাতে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে নওগাঁর ১৩ জন হলেন—ফরিদ, শুভ, মো. রুবেল প্রামাণিক, সুমন, মো. কালিউদ্দিন, মো. মোহন, মো. সুমন, মিনহাজ, হৃদয়, শাহীন, আবদুল জলিল, মাজিদুল ও সাগর। নাটোরের নিহত দুজন হলেন শামীম ও সাব্বির। রাজশাহীর নিহত ব্যক্তি শ্যামল।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহত সবাই বাংলাদেশি নাগরিক। বিজ্ঞপ্তি প্রকাশের সময়ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) রেজায়ে রাব্বি জানান, বাংলাদেশি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হচ্ছে।

এর কয়েক ঘণ্টা আগে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশি কর্মী এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। পরে মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তিতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ানোর তথ্য জানানো হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তদন্ত এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
৪৫০৫ বার পড়া হয়েছে