ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

র‌্যাব-৭-এর পৃথক অভিযানে ২৮৯ কেজি গাঁজা ও ৫,৮০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদ :

র‌্যাব-৭, চট্টগ্রামের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ২৮৯ কেজি গাঁজা, ৫,৮০০ পিস ইয়াবা, ১ বোতল বিদেশি মদ ও ৬ বোতল বিয়ার জব্দ করা হয়। এ ঘটনায় চারজন মাদক কারবারি ও এক রোহিঙ্গাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামগামী ‘নিউ দাউদকান্দি এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে মাদক বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকার স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন ইমাম মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে সিনথিয়া ইসলাম (২৭) ও রাবিয়া (৪৫)-কে আটক করা হয়। পরে তাদের লাগেজে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজা, ১ বোতল বিদেশি মদ ও ৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হয় এবং সেখান থেকেই তারা গাঁজা সংগ্রহ করেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ জুন ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‌্যাব-৭-এর আরেকটি দল চৌদ্দগ্রামের গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মজিবুল হক (২৯) ও মো. সিয়াম (২৫)-কে আটক করা হয়। পরে তাদের গরু রাখার ঘর থেকে ২৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে একই সময়ে র‌্যাব-৭-এর অপর একটি আভিযানিক দল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ সংলগ্ন সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে দোস্ত মোহাম্মদ (রোহিঙ্গা)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৪৫৯৩ বার পড়া হয়েছে