ঢাকা ০১:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরোনো ভবন ভেঙে আন্তর্জাতিক মানের বহুতল ভবন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লিতে অনুষ্ঠান বাতিল করল পুলিশ Logo লালমাই পাহাড়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo এনবিআরের ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন Logo আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা Logo আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি Logo মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ২০২৮ সালে শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার, ২০২৭ থেকেই যুক্ত হচ্ছে এআই ও নতুন বিষয়ঃ মাহদী আমিন Logo ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি Logo রাজধানীর মূল সড়কে চলবে না ই-রিকশা: প্রতিমন্ত্রী

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার,কারাগারে প্রেরণ

নিজস্ব সংবাদ :

শার্শা (যশোর): যশোরের শার্শায় নিজ পুত্রবধূকে (৩৩) ধর্ষণের অভিযোগে মো. মিজানুর রহমান গহর (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। একই দিন দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান গহর শার্শা উপজেলার একঝলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পর থেকেই আসামি মিজানুর রহমান মহেশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে র‍্যাবের সহযোগিতায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলানপুর গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছিল এবং আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৪৫৮৬ বার পড়া হয়েছে