ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

সমাজের সব স্তরের বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব সংবাদ :

ঢাকা, ১৯ মে — সমাজের প্রতিটি স্তরে বিদ্যমান বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দেবপ্রিয় ভট্টাচার্যর নেতৃত্বে সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, সমাজ ও দেশের বিভিন্ন স্তরের বৈষম্য দূরীকরণে অল-পার্টি ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দেশের উন্নয়নে অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াও সম্ভব হবে।

বৈঠকে টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ককাসের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠানসংক্রান্ত এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ খাদ্যে প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎকালে সিটিজেনস প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রতিনিধিদল স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানায়। একই সঙ্গে তার স্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজর সাম্প্রতিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৪৫৫১ বার পড়া হয়েছে