ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আইভীকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

নিজস্ব সংবাদ :

ঢাকা, ১৯ মে — সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু

জানা গেছে, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন।

এরপর গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও জামিন দেন আদালত। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেই জামিনও স্থগিত করা হয়। সবশেষে ১০ মামলায় দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্য মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের প্রধান বিচারিক হাকিম।

পরে গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে শুনানি শেষে গত ২৬ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। রুলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করার নির্দেশ দেন আদালত। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৪৫৭৬ বার পড়া হয়েছে