ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১০১ চুক্তি পর্যালোচনা: বাংলাদেশের সিদ্ধান্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত Logo গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ Logo তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক Logo রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ Logo ১১ দলীয় ঐক্যের লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি Logo সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ Logo অপরাধের পেছনে মাদক ও জুয়া মূল চালিকা শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo হুতিদের ঠেকাতে সৌদি-ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা Logo সাংবাদিকতায় ১৭ বছরে তৈরি জঞ্জাল দূর করাই সরকারের লক্ষ্য: পার্থ Logo শেখ হাসিনাকে ঘিরে ভারতের গভীর উদ্দেশ্য আছে: রিজভী

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

নিজস্ব প্রতিনিধি

ঢাকা, বৃহস্পতিবার:

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। একই বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং তা দ্রুত প্রকাশ করা হবে। একইভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিও প্রস্তুত রয়েছে।

সেশনজট নিরসন এবং শিক্ষার্থীদের সময় সাশ্রয়ের বিষয়ে তিনি বলেন, বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি এবং ফল প্রকাশের অপেক্ষায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে।

তিনি বলেন, “একজন শিক্ষার্থীর ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি শেষ করার কথা থাকলেও সেশনজটের কারণে তা ২০ বছর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। আমরা এই ব্যবধান কমিয়ে আনতে চাই।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, ডিসেম্বরকে পরীক্ষার মাস হিসেবে নির্ধারণের পরিকল্পনা রয়েছে, যাতে জানুয়ারি থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু করা সম্ভব হয়।

বিদেশে উচ্চশিক্ষায় আবেদনের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, এইচএসসি পরীক্ষা জুন-জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সেমিস্টার ধরতে পারে।

এ ছাড়া ফল প্রকাশের দুই মাসের মধ্যেই উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বয়ের তাগিদ দেওয়া হবে বলেও জানান তিনি।

কোচিং সেন্টার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করতে হবে। পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়ার মধ্যকার সময় কমিয়ে আনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পাঠদান জোরদার করা গেলে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা কমে আসবে।

তিনি আরও জানান, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের পড়ার অভ্যাস বাড়াতে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
৪৬০০ বার পড়া হয়েছে