ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানে পুলিশ লাইনে গাড়িবোমা হামলা, নিহত ২৭ Logo এক দিনে তৃণমূলের নাম-প্রতীক হারানো, প্রার্থী প্রত্যাহার ও কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার Logo রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ কর্মকর্তাসহ দুজনকে থানায় নিল পুলিশ Logo রাজ্জাকের ২০১৬ সালের খসড়ায় স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী Logo ১০১ চুক্তি পর্যালোচনা: বাংলাদেশের সিদ্ধান্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত Logo গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ Logo তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক Logo রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ Logo ১১ দলীয় ঐক্যের লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি Logo সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ঈদুল আজহা সামনে রেখে কাঁচা চামড়ার নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিনিধি

ঢাকা, ১৩ মে : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকার মধ্যে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে কুরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ মূল্য ঘোষণা করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, চামড়া শিল্পকে সুরক্ষা দেওয়া এবং কুরবানির চামড়া সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

নতুন নির্ধারিত দামে সারা দেশে খাসির চামড়ার মূল্য প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা রাখা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকারি অর্থায়নে সারাদেশে বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এসব লবণ পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, সময়মতো লবণ সরবরাহ এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে চামড়া সংরক্ষণ সহজ হবে এবং পাচারের ঝুঁকিও কমবে। একই সঙ্গে দেশের চামড়া শিল্প ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

প্রতি বছরের মতো এবারও কুরবানিকে ঘিরে বিশাল চামড়া ব্যবস্থাপনা কার্যক্রম সুশৃঙ্খল রাখতে আগাম প্রস্তুতি নিয়েছে সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
৪৫৭৭ বার পড়া হয়েছে