ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানে পুলিশ লাইনে গাড়িবোমা হামলা, নিহত ২৭ Logo এক দিনে তৃণমূলের নাম-প্রতীক হারানো, প্রার্থী প্রত্যাহার ও কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার Logo রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ কর্মকর্তাসহ দুজনকে থানায় নিল পুলিশ Logo রাজ্জাকের ২০১৬ সালের খসড়ায় স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী Logo ১০১ চুক্তি পর্যালোচনা: বাংলাদেশের সিদ্ধান্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত Logo গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ Logo তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক Logo রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ Logo ১১ দলীয় ঐক্যের লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি Logo সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বর্ণাঢ্য আয়োজনে বেইজিংয়ে ট্রাম্পকে স্বাগত

নিজস্ব সংবাদ :

বেইজিং, ১৩ মে : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ আয়োজনে স্বাগত জানিয়েছে চীন। বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনে গেছেন ট্রাম্প। এ সফরে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, কৌশলগত প্রতিযোগিতা ও বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে নামার পর ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সি চিনপিংয়ের ঘনিষ্ঠ প্রতিনিধি হিসেবে পরিচিত হান ঝেং বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক অনুষ্ঠানে চীনের প্রতিনিধিত্ব করে থাকেন। গত বছর ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।

বেইজিং বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে প্রায় ৩০০ চীনা শিশু-কিশোর উপস্থিত ছিল। নীল-সাদা ইউনিফর্ম পরিহিত তারা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে ট্রাম্পকে স্বাগত জানায়। মান্দারিন ভাষায় তারা স্লোগান দেয়, “স্বাগতম, আন্তরিক স্বাগতম।”

ট্রাম্পের সঙ্গে ছিলেন তার ছেলে এরিক ট্রাম্প এবং পুত্রবধূ লারা ট্রাম্প। লাল গালিচা ধরে হান ঝেংয়ের সঙ্গে হাঁটার সময় ট্রাম্পকে হাস্যোজ্জ্বল দেখা যায়। পরে গাড়িবহরে ওঠার আগে তিনি মুষ্টিবদ্ধ হাত তুলে শুভেচ্ছা জানান উপস্থিতদের।

বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত শিয়ে ফেং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মা ঝাওসু।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ট্রাম্প ও সি চিনপিংয়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সকালে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান ইস্যু এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
৪৫৮৪ বার পড়া হয়েছে