ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানে পুলিশ লাইনে গাড়িবোমা হামলা, নিহত ২৭ Logo এক দিনে তৃণমূলের নাম-প্রতীক হারানো, প্রার্থী প্রত্যাহার ও কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার Logo রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ কর্মকর্তাসহ দুজনকে থানায় নিল পুলিশ Logo রাজ্জাকের ২০১৬ সালের খসড়ায় স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী Logo ১০১ চুক্তি পর্যালোচনা: বাংলাদেশের সিদ্ধান্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত Logo গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ Logo তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক Logo রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ Logo ১১ দলীয় ঐক্যের লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি Logo সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

মোঃ মাসুম বিল্লাহ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী কে হচ্ছেন—এ নিয়ে চলা জল্পনার অবসান হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-কেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-এর খবরে বলা হয়, শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপি বিধায়করাও এতে অংশ নেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করা হয়। আগামী শনিবার নতুন বিজেপি সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে অমিত শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল এবং সবগুলোতেই একটিই নাম ছিল—শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কোনও নাম না আসায় তাকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হচ্ছে।”

বিজেপির নিয়ম অনুযায়ী, নির্বাচনের পর সংশ্লিষ্ট রাজ্যে পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠানো হয়। এবার পশ্চিমবঙ্গের জন্য প্রধান পর্যবেক্ষক ছিলেন অমিত শাহ। সহকারী পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মোহন চরণ মাঝি। তাদের তত্ত্বাবধানে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার-এ বিজেপি বিধায়কদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিধায়কদের সমর্থন পাওয়ার পর শুভেন্দু অধিকারী এখন রাজ্যপাল আরএন রবি-র কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

শুভেন্দুর নাম ঘোষণার পর অমিত শাহ বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সর্বত্র বিজেপির সরকার গঠিত হলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে তাঁর আদর্শের অনুসারী সরকার প্রতিষ্ঠিত হয়েছে।”

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। বিশেষ করে, তিনি টানা দুইবার মমতা বন্দ্যোপাধ্যায়-কে নির্বাচনী লড়াইয়ে পরাজিত করায় দলের ভেতরে তাঁর অবস্থান আরও শক্তিশালী হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
৪৫৯০ বার পড়া হয়েছে