ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

রাজধানীতে আরও চার থানা স্থাপনের পরিকল্পনা ডিএমপির

মোঃ মাসুম বিল্লাহ

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নতুন করে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে রায়েরবাজারে একটি নতুন থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. সরওয়ার বলেন, রায়েরবাজার পুলিশ ফাঁড়িকে আরও শক্তিশালী করা হবে এবং সেখানে একটি পূর্ণাঙ্গ থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রস্তাবটি বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া মোহাম্মদপুর, আদাবরহাজারীবাগ এলাকার কিছু অংশ নিয়ে আরও একটি নতুন থানা গঠনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বসুন্ধরা এলাকায় নতুন একটি থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য ভাটারা, বাড্ডাখিলক্ষেত থানার কিছু অংশ পুনর্বিন্যাস করা হবে। এছাড়া খিলগাঁও এলাকায়ও নতুন থানার প্রস্তাব রয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর আওতায় অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। সরকারি নির্দেশনা পাওয়ার পর সেখানে পুলিশিং কার্যক্রম শুরু করা হবে। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব ইতোমধ্যে দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপ ও পুলিশ লাইন্স স্থাপনের জন্য ছয় হাজার সদস্যের জনবল চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত কয়েক মাসে ডিএমপির প্রায় আট হাজার পুলিশ সদস্যের জন্য নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে ১ হাজার ৬০০ সদস্য, ডেমরা পুলিশ লাইন্সে আরও ১ হাজার ৬০০ সদস্যের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মিরপুর পুলিশ লাইন্সে ২০ তলা বিশিষ্ট নতুন ব্যারাকে ২ হাজার ২০০ সদস্য থাকতে পারবেন।

তিনি জানান, পূর্বাচলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের ২০ তলা ভবনে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক উত্তর বিভাগের ৮০০ থেকে ৯০০ সদস্য অবস্থান করবেন।

মো. সরওয়ার আরও বলেন, দিয়াবাড়ি পুলিশ লাইন্সের ১০ একর জায়গায় ট্রাফিক পুলিশ, থানা ও ফাঁড়ির কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পাশাপাশি আবাসন সুবিধাও বাড়ানো হচ্ছে। বছিলা পুলিশ লাইন্সে ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রায় ২৫০ সদস্যের অফিস স্থাপন করা হয়েছে।

তিনি জানান, রাজাবাগ পুলিশ লাইন্সের এমটিও ওয়ার্কশপ স্থানান্তরের কাজ চলছে। সেখানে ১৫০ থেকে ২০০ মেকানিক পুলিশ সদস্যসহ নতুন ওয়ার্কশপ গড়ে তোলা হবে। এছাড়া বছিলায় ডিএমপির মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল চালু হয়েছে এবং সেখানে একটি মিনি থানা বা পুলিশ ক্যাম্প স্থাপনের কাজও চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
৪৫৬৯ বার পড়া হয়েছে