ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

উগান্ডায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান: বাংলাদেশিসহ ২৩১ বিদেশি আটক

মিয়া আব্দুর রহিম

উগান্ডায় অবৈধ অভিবাসন রোধে পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশিসহ অন্তত ২৩১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল উগান্ডার উত্তরাঞ্চলে বসবাসরত একদল নাইজেরীয় নাগরিক। পরবর্তীতে অভিযানের পরিধি বাড়িয়ে রাজধানী কাম্পালার একটি এলাকাতেও অভিযান চালানো হয়, যেখানে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক একসঙ্গে বসবাস করছিলেন।

আটককৃতদের তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, ঘানা, মিয়ানমার, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার নাগরিকরা রয়েছেন।

উগান্ডা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈধ নথিপত্রহীন অভিবাসীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
৪৬২০ বার পড়া হয়েছে