ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, বিজেপি–তৃণমূল পাল্টাপাল্টি দাবি

নিজস্ব সংবাদ :

কলকাতা, শুক্রবার: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। ফলাফল নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয় দলের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন।

প্রথম দফার ভোট শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ দাবি করেন, ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টিরও বেশি আসনে জয়ী হবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উচ্চ ভোটার উপস্থিতি (৯২.০৩ শতাংশ) ঐতিহাসিক এবং এটি বিজেপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

অমিত শাহ আরও বলেন, “বাংলার মানুষ ভয় থেকে আস্থার দিকে যাত্রা শুরু করেছে।” তাঁর দাবি, স্বাধীনতা-পরবর্তী সময়ে এই প্রথম নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি।

অন্যদিকে, কলকাতার চৌরঙ্গীতে এক নির্বাচনী সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বাংলায় তৃণমূল কংগ্রেসকে হারানো অসম্ভব এবং নির্বাচনের পর তাঁর লক্ষ্য হবে বিরোধী দলগুলোকে একত্র করে দিল্লিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় সংস্থা ও নজরদারি ব্যবস্থাকে ব্যবহার করে বিরোধীদের দমন করছে। তিনি জানান, “সব কিছুর হিসাব রাখা হচ্ছে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে।”

মমতার দিল্লি লক্ষ্য নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় অমিত শাহ বলেন, “বাংলাতেই তাঁর আর কিছু অবশিষ্ট নেই। তিনি কীভাবে দিল্লিতে আসবেন—তা সময়ই বলবে।”

এদিকে আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে কলকাতাসহ বাকি আসনগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
৪৬১৬ বার পড়া হয়েছে