ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

মালদ্বীপে নিহত লক্ষ্মীপুরের প্রবাসীর বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

গত ১৩ মার্চ ২০২৬ শুক্রবারে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত লক্ষ্মীপুর সদর উপজেলার প্রবাসী তাজ উদ্দিন ইসলাম সজিবের বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা, ঈদ শুভেচ্ছা ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি ‘র আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয় নিহত সজীবের পিতা আবুল কাশেমের হাতে।( ২০ মার্চ) শুক্রবার সকালে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম -সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ( কামাল দাদা) , ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক খোকন, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন টিপু। প্রবাসে নিহত তাজ উদ্দিন ইসলাম সজিব লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের আলাদাতপুর গ্রামের ১ নং ওয়ার্ড মুসলিমাবাদ কাছারি বাড়ির বাসিন্দা।

গত সাত মাস আগে জীবিকার সন্ধানে সজীব মালদ্বীপ যায়। রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে জানা যায়। এসময় আরও ৪ প্রবাসী বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহত সজীব দুই বছর আগে পারিবারিক ভাবে বিয়ে করেন, ফারিস্তা জান্নাত ছোঁয়া নামে চার মাস বয়সী তার একটি কন্যা সন্তান রয়েছে, স্ত্রী ‘র নাম অনন্তী আক্তার। নিহত সজীবের পিতা আবুল কাশেম বলেন, আমার তিন মেয়ে এক ছেলে। ছেলেকে হারিয়ে আমি আজ নিঃস্ব।

উপস্থিত বিএনপি নেতারা বলেন, লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় পানিসম্পদ মন্ত্রীর নির্দেশক্রমে আমরা এখানে এসেছি। সর্বাত্মক সহযোগিতা আমরা করে যাবো দলীয় ও সরকারের পক্ষ হতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
৪৬৩৫ বার পড়া হয়েছে