ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের সামরিক উড্ডয়ন অনুরোধ প্রত্যাখ্যান করল সুইজারল্যান্ড

নিজস্ব সংবাদ :

ইরানকে কেন্দ্র করে চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মাঝে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ওভার ফ্লাইট (উড্ডয়ন) অনুরোধ প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ড সরকার। শনিবার (১৪ মার্চ) দেশটির ফেডারেল কাউন্সিলের বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

সুইস ফেডারেল কাউন্সিল জানিয়েছে, দেশটির দীর্ঘদিনের ‘নিরপেক্ষতার আইন’ (Law of Neutrality) অনুযায়ী যুক্তরাষ্ট্রের করা দুটি সামরিক উড্ডয়ন অনুরোধ নাকচ করা হয়েছে। তবে মানবিক বা কারিগরি দিক বিবেচনা করে একটি রক্ষণাবেক্ষণ ফ্লাইট এবং পরিবহন বিমানের দুটি ওভার ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন ও সুইজারল্যান্ডের ঐতিহাসিক নিরপেক্ষতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তজনা ও যুদ্ধাবস্থার মধ্যে কোনো পক্ষের সামরিক তৎপরতায় সরাসরি সহযোগিতা না করার বিষয়টিই এই সিদ্ধান্তের মাধ্যমে পুনরুল্লেখ করল দেশটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
৪৫৮৩ বার পড়া হয়েছে