ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ‘মায়ের ডাক’-এর সদস্যরা Logo ভারতীয় ‘পুশইন’-এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, কর্মসূচিতে মুক্তিযোদ্ধার মৃত্যু Logo দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন, জরিমানা ৩ লাখ টাকা

উজ্জ্বল বড়ুয়া লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটার মালিকদের কাছ থেকে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।

অভিযানে ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস এবং শাহরিয়ার মো. বাবুর মালিকানাধীন এসএমবি ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবিএম ব্রিকসকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং দুই হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। অপরদিকে এসএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় তিন লক্ষ টাকা। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন মো. রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।

এছাড়া মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-১২০৪/২০২২ এর আদেশ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে স্কেভেটর মেশিন ব্যবহার করে ইটভাটার কিলন ভেঙে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এবং উপজেলা আনসার সদস্যগণ।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৪৬৩৪ বার পড়া হয়েছে