ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভারতীয় ‘পুশইন’-এর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, কর্মসূচিতে মুক্তিযোদ্ধার মৃত্যু Logo দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজের অনুমোদন, জারি হলো প্রজ্ঞাপন Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী Logo ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে প্রণোদনা, ২০২৬-২৭ বাজেটকে স্বাগত ব্যবসায়ীদের

নিউ ইয়র্কে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি সমর্থকদের আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক-এর উদ্যোগে মহান বিজয় উপলক্ষ্যে বিজয় দিবসের আলোচনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ই ডিসেম্বর, রোজ সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মুকুল এবং সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন।

অনুষ্ঠানে বিজয় দিবসের আলোচনায় বক্তব্য রাখেন মোহাম্মদ বাচ্চু মিয়া, ড. নুরুল আমিন পলাশ, গোলাম হোসেন, নাছিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ মোস্তাক আহমেদ, কে এম কামরুল আহসান, শেখ ইউসুফ আলী, মাওলানা নূর নবী, শেখ জহির, সৈয়দা মাহমুদা শিরিন,আবদুল মুকশিদ চৌধুরী, সেলিম সারোয়ার সহ আরও অনেকে। এ ছাড়া সোহেল রানা, শিহাব আহমেদ, আলাউদ্দিন, মহসিন আহমেদ, তুষার খান, আলাউদ্দিন মাতব্বর, রাজা মিয়া, আবদুল কাহের, মোস্তফা আহমেদ, মো. মোসলেহ উদ্দিন, সেলিম সারোয়ার উপস্থিত ছিলেন।

বিজয় দিবসের আলোচনায় সাবেক সভাপতি ড. নুরুল আমিন পলাশ বলেন, বিজয়ের চেতনা ৭১ও ২৪ কে ধারণ করতে হলে আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শের দল বিএনপিকে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নাই। সাবেক সভাপতি নাছিম আহমেদ বলেন, আমাদেরকে নোংরা রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক সৌন্দর্য্যের রাজনীতি করতে হবে। তাহলেই বিজয়ের সার্থকতা প্রকাশ পাবে।

সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি ধারণ করেই আমাদের দলকে সংগঠিত করতে হবে, তাহলে আমাদের সফলতা কেউ রুখতে পারবে না। বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন বলেন, ভারত, আওয়ামী লীগ আমাদের বাংলাদেশের চির শত্রু। তাদের মোকাবিলা করেই আমাদের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে।

সভাপতি মাহবুবুর রহমান মুকুল সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নির্বাচনে বিএনপির সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে অনুষ্ঠানের পবিত্র কুরআন থেকে দোয়া কুরআন তিলোওয়াত করেন মাওলানা ওমর ফারুক এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূর নবী। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, শরীফ ওসমান হাদি, ৭১-এর শহীদ, ২৪-এর শহীদ এবং বেগম খালেদার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৪৬৩১ বার পড়া হয়েছে