ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাজেকে দুই আঞ্চলিক দলের সশস্ত্র সংঘর্ষ, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা Logo খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের বহরে ককটেল নিক্ষেপ, আতঙ্কে ছুটোছুটি Logo ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানায় ছুটি Logo হেমন্তে আবহাওয়া পরিবর্তনে বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সুস্থ থাকতে মানতে হবে যেসব সতর্কতা Logo ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমল স্বর্ণের দাম Logo ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি Logo এইচএসসির ফলাফলে দেশসেরা আবদুল কাদির মোল্লা সিটি কলেজ Logo তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপের চার দিনের রিমান্ড Logo গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান Logo প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

পর্নোগ্রাফি ও নারী নির্যাতন মামলার পলাতক আসামি লোকমান হাকিম গ্রেফতার

নিজস্ব সংবাদ :

ভূক্তভোগী ভিকটিম পেশায় একজন টেইলার্স। বিগত কিছুদিন পূর্বে প্রবাসী জনৈক মোঃ লোকমান হাকিম এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় এবং পরিচয় সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২০ নভেম্বর ২০২৫ইং তারিখে মোঃ লোকমান দেশে আসেন এবং ২৪ নভেম্বর ২০২৫ইং তারিখে ভিকটিমকে পর্যটন নগরী কক্সবাজারে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। পরর্বতীতে ভিকটিম তাকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে মোঃ লোকমান ভিকটিমকে কোর্ট ম্যারেজের কথা বলে গত ০৩ ডিসেম্বর ২০২৫ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক করে এবং সূকৌসলে তার ব্যববহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরর্বতীতে মোঃ লোকমান তার ব্যবহৃত মোবাইল ফোন হতে ভিকটিমের ইমুতে গোপনে ধারণকৃত ভিডিও পাঠিয়ে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিবে মর্মে হুমকী প্রদান করে।

উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মোঃ লোকমান হাকিমকে একমাত্র আসামী করে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখ ০৫ ডিসেম্বর ২০২৫ইং, ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২৫) এর ৯(খ) তৎসহ ২০১২ সনের পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনের ৮(১)/৮(২)/৮(৩)।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার একমাত্র এজাহারনামীয় প্রধান আসামী মোঃ লোকমান হাকিমকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী শুরু করে। নজরদারীর একর্পযায়ে  র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মামলা নং-০৬, তারিখ ০৫ ডিসেম্বর ২০২৫ইং, ধারাঃ- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২৫) এর ৯(খ) তৎসহ ২০১২ সনের পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনের ৮(১)/৮(২)/৮(৩) মামলার প্রধান আসামী মোঃ লোকমান হাকিম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৭ ডিসেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নতুর ব্রীজ বাসষ্টেশন এলাকায় অভিযান পরিচালানা করে আসামী মোঃ লোকমান (৩২), পিতা-বাদশা মিয়া, সাং- চরপাথর ঘাটা আজিমপাড়া, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
৪৭২২ বার পড়া হয়েছে