ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান প্রধানকে ছাত্রশিবির থেকে বহিষ্কার Logo আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী Logo চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ: ইসলামী ব্যাংক নিয়ে সতর্ক করলেন নাহিদ ইসলাম Logo অভিনেত্রী ঝিলিকের মৃত্যুর মামলায় স্বামীর এক দিনের রিমান্ড Logo চীনের বিনিয়োগ ও সহযোগিতা চাইলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে মৌজা রেট: অর্থমন্ত্রী Logo ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে প্রণোদনা, ২০২৬-২৭ বাজেটকে স্বাগত ব্যবসায়ীদের Logo বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিতর্ক, তিন লাল কার্ড দেখিয়ে আলোচনায় রেফারি সাম্পাইয়ো Logo ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কারণ নেই: গভর্নর Logo বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় স্বস্তি, ফিট হয়ে অনুশীলনে ফিরলেন এমিলিয়ানো মার্তিনেজ

খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি

নিজস্ব সংবাদ :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছে। এভারকেয়ার হাসপাতালেই তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য কবে নাগাদ বিদেশে নেয়া হবে তা বলতে পারছে না মেডিকেল বোর্ড। ওদিকে লিভার সমস্যা নিয়ন্ত্রণে থাকলেও খালেদা জিয়া কিডনি জটিলতায় বেশ ভুগছেন চিকিৎসকদের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন এই বয়সে নানা রোগে আক্রান্ত। কারাগারে যাওয়ার পর থেকে সময়মতো সঠিক চিকিৎসা পাননি। নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না। এটাই চিকিৎসকদের কাছে স্বস্তির বিষয়। আর কিছুটা উন্নতি হচ্ছে। সেটা কাঙ্ক্ষিত পর্যায়ে বলা যাচ্ছে না। বয়সজনিত কারণটা অনেক বড় হিসেবে দেখা হচ্ছে। এই বয়সে সব চিকিৎসা একসঙ্গে করতে গেলেও উচ্চ ঝুঁকি থেকে যায়। তার চেস্ট ইনফেকশনটা (বুকে সংক্রমণ) বড় ভুগিয়েছে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শিগগিরই দেশের বাইরে নেয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের বলে জানা গেছে। সূত্রটি জানায়, এভারকেয়ার হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। দেশের শীর্ষ বিজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেডিকেল বোর্ডে যুক্ত আছেন বৃটেন, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
৪৬৪০ বার পড়া হয়েছে