ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপার মো: আবু তারেক মতবিনিময় করেন। মঙ্গলবার সকাল ১১.০০ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।
জেলায় কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়।

এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাদের মতামত তুলে ধরার পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করার জন্য প্রভাব মুক্ত পরিবেশের দাবি জানান। জেলায় বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে মাদক, সালিশ বানিজ্য, ভূমি বিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা আশা করেন।

নবাগত পুলিশ সুপার মো: আবু তারেক বলেন, আমি ইতিপূর্বে আপনাদের পাশের জেলা চাঁদপুরে কাজ করার সুবাে লক্ষ্মীপুর জেলা সম্পর্কে কিছুটা ধারণা আছে। এখন যেহেতু পূর্নাঙ্গ দায়িত্ব নিয়ে এসেছি আমি গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে জেলার আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করবো। আমরা যে সকল তথ্য পাই তার প্রধান উৎস হলো গণমাধ্যম ও জনসাধারণ। আপনারা যে সকল তথ্য ও পরামর্শ দিয়েছেন এগুলো আমরা আমলে নিচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,জায়গা- জমি সংক্রান্ত বিষয়ে সালিশ করার এখতিয়ার পুলিশের নেই, কিন্তু স্হানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মাঝে মধ্যে পুলিশ হয়তো হস্তক্ষেপ করে।

উল্লেখ্য গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ আবু তারেক যোগদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৪৭১৯ বার পড়া হয়েছে