ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে চুক্তিভিত্তিক নিয়োগ Logo জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হলে সংশোধন করব: ডা. শফিকুর রহমান Logo জনগণই সরকারের ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন Logo মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপির বোমা স্কোয়াড Logo রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, হাত কেটে বিচ্ছিন্ন Logo পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ঐক্যের আহ্বান মমতার, ‘প্রয়োজনে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেব’ Logo মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতাদের আটক। Logo উত্তরার সিরাজ মার্কেটে পারিবারিক কলহে ৭ মাসের শিশুসন্তানকে আছড়ে হত্যা, মাদকাসক্ত বাবা গ্রেপ্তার Logo স্থানীয় সরকার নির্বাচনে নতুন অযোগ্যতার প্রস্তাব ইসির, আইন সংশোধনের সুপারিশ পাঠানো হবে Logo বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

দওপাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচন -২০২৫

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দওপাড়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ নিয়ে প্রচার – প্রচারণা নামছেন প্রার্থীরা, নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যাচ্ছে বিভিন্ন প্রার্থীদের মাঝে। জানা যায় ব্যবসায়ী সমিতির এই নির্বাচনে ১২ টি  পদে ৪২ জন প্রার্থী অংশগ্রহণ করছেন, ৬৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির বর্তমান সদস্য সংখ্যাও ৬৮৭ জন। প্রতীক বরাদ্দ না হলেও প্রার্থীরা তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই মাঠে আছে। আগামী ১৩ অক্টোবর (সোমবার) প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: ইসমাইল মাষ্টার।

ইনসাফ স্টোর ও ক্রোকারিজ এর সত্বাধীকারী কোষাধ্যক্ষ পদপ্রার্থী হাবিবুর রহমান বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ক্যাশিয়ার পদে কাজ করেছি। পূর্বের দক্ষতাকে ব্যবহার করে সমিতির হিসাব- নিকাশ সার্বিক উন্নয়নে কাজ করবো। স্হানীয় ব্যবসায়ী, সমিতির সদস্য ও সমবায় সমিতির কর্মকর্তাদের সাথে আলাপ করে ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। দাপ্তরিক সকল দায়িত্ব যথাসময়ে সদস্যদের সামনে উপস্থাপন করবো। তিনি আরও বলেন, বাজারে নারী ক্রেতাদের জন্য কোন টয়লেট সুবিধা নেই। আমার বিশেষ একটা প্রতিশ্রুতি হচ্ছে বাজারে মানসম্মত টয়লেট সুবিধার ব্যবস্থা করবো, নির্বাচিত হই বা না হই।

ক্রীড়া -সাহিত্য ও প্রচার সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক মোঃ আবদুল মান্নান ভূইয়া( আকাশ) বলেন, আমি নির্বাচিত হলে দওপাড়া বাজারের বিদ্যমান পানি নিষ্কাশন সমস্যা, ময়লা ব্যবস্থাপনা ও বাজারে মোবাইল ডাস্টবিনের ব্যবস্থা করবো। সদস্যদের চিও – বিনোদনের জন্য খেলা -ধুলার আয়োজন করবো। সমিতির সদস্যদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবো।

মাসুদ টেলিকমের সত্বাধীকারী সভাপতি পদপ্রার্থী মো: ছলিম উদ্দিন সেলিম বলেন, আমি ৩০ বছর এ বাজারে ব্যবসা করছি। আমাদের এ বাজারে ব্যক্তি মালিকানাধীন জায়গা কম থাকায় ব্যবসায়ীক পরিধি বাড়ানো সম্ভব হচ্ছে না। আমি নির্বাচিত হলে সরকারি জায়গা বরাদ্দ নেওয়ার চেষ্টা করবো, বাজারের ব্যবসায়ী বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবো। ব্যবসায়ী ও সমিতির সদস্যদের আমানতের সঠিক বিনিয়োগ করার প্রচেষ্টা চালাবো।
স্হানীয় ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি, উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের সাথে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো। উল্লেখ্য আগামী ২৬ অক্টোবর ২০২৫ তারিখে দিনব্যাপী চলবে ভোট গ্রহণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৪৭২৩ বার পড়া হয়েছে