ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরাতন রমনা থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ Logo সাইবার অপরাধ দমনে গঠন করা হলো স্বতন্ত্র পুলিশ ইউনিট Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, নওগাঁয় আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার Logo সুস্থ জাতি গঠনে খেলাধুলার প্রসার জরুরি: রাষ্ট্রপতি Logo গাজীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ২ Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড Logo এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক নাহিদ ইসলাম Logo কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত Logo মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র Logo ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: সুলতান সালাউদ্দিন টুকু

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, নওগাঁয় আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর মান্দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করার ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের প্রয়াত আব্দুল জলিল প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। অপরজন আব্দুল জলিল সরকার (৫০), যিনি মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি নবগ্রাম তালাপাড়া গ্রামের প্রয়াত গমা সরকারের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন নওগাঁ-রাজশাহী সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে ‘আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন’—এমন ঘোষণা দিয়ে ১৮ সেকেন্ডের একটি মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পরপরই তদন্ত ও অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম শহীদ ও আব্দুল জলিল সরকারকে গ্রেপ্তার করা হয়। মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার শহিদুল ইসলাম বিষয়টি জানতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান তিনি।

এসপি আরও বলেন, নওগাঁ জেলাকে অস্থিতিশীল করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনা

উল্লেখ্য, বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালাচ্ছেন। শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য ধর্ম ও জাতির মানুষকে শুভেচ্ছা জানান। পরে প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মাইকিংয়ে আরও বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ চূড়ান্ত হলে পরে তা জানিয়ে দেওয়া হবে। তত দিন দলীয় ঐক্য বজায় রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়।

প্রচারণায় সাবেক ছাত্র ও যুবনেতা মো. আসলাম টিপুর সমর্থক গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়। পরে ‘আসলাম টিপুর সমর্থক গোষ্ঠী’ নামে একটি ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে