ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুরাতন রমনা থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ Logo সাইবার অপরাধ দমনে গঠন করা হলো স্বতন্ত্র পুলিশ ইউনিট Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, নওগাঁয় আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা গ্রেপ্তার Logo সুস্থ জাতি গঠনে খেলাধুলার প্রসার জরুরি: রাষ্ট্রপতি Logo গাজীপুরে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার ২ Logo চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড Logo এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক নাহিদ ইসলাম Logo কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত Logo মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র Logo ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না: সুলতান সালাউদ্দিন টুকু

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা টাস্ক ফোর্সের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)। তাঁদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আটক ২০ জেলের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে এবং বাকি সাতজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনটি নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৪৫১০ বার পড়া হয়েছে