সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় টানা ৯ দিনের ছুটি পাচ্ছে স্কুলশিক্ষার্থীরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটি মিলিয়ে আগামী ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। দুর্গাপূজার ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৯ দিন বন্ধ থাকবে বিদ্যালয়গুলো।
ছুটির সূচি অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর রোববার থেকে বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।
ট্যাগস :






















