ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী অর্থবছরের মধ্যে ৮ বিভাগে ক্যানসার হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত Logo অটোরিকশা বন্ধ নয়, ডিজিটাল নিবন্ধন ও ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১ Logo এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জহুরুলের ৫ দিনের রিমান্ড Logo বাল্যবিবাহ কোনো সমস্যার সমাধান নয়, বরং বড় সংকটের জন্ম দেয়: মাহ্দী আমিন Logo কোরআন-সুন্নাহবিরোধী আইন পাসের পরিণতি শুভ হবে না: গোলাম পরওয়ার Logo পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান, ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ Logo এলজিইডির উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে কর্মশালা Logo সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে দীপ্ত টিভিতে সাত দিনের বিশেষ আয়োজন

আগামী অর্থবছরের মধ্যে ৮ বিভাগে ক্যানসার হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

দেশের আট বিভাগে নির্মাণাধীন ক্যানসার হাসপাতালগুলোতে আগামী অর্থবছরের মধ্যেই পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, দেশের আট বিভাগে নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট বিভাগীয় হাসপাতালগুলোতে ক্যানসার, কিডনি ও হৃদরোগের সমন্বিত ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এক ছাদের নিচে দেওয়া হবে।

তিনি বলেন, এসব হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে ক্যানসার, কিডনি ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় দেশের মানুষের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার আগামী অর্থবছরের মধ্যেই আট বিভাগের ক্যানসার হাসপাতালগুলোতে পূর্ণাঙ্গ সেবা চালুর লক্ষ্যে কাজ করছে বলেও সংসদকে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
৪৫০৬ বার পড়া হয়েছে