ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

রাজু ভাস্কর্যে তাফসীর গ্রন্থে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি কারাগারে

নিজস্ব প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকায় পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার মেহেদী হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় কোরআনের তাফসীর গ্রন্থে আগুন দেওয়ার অভিযোগে উপস্থিত জনতা মেহেদী হাসানকে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়।

এ ঘটনায় শুক্রবার শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এদিন শাহবাগ থানার এসআই নাজমুল হাসান আসামিকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানিকালে আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে পুলিশ খবর পেয়ে রাজু ভাস্কর্য এলাকায় গিয়ে জনতার হাতে আটক মেহেদী হাসানকে নিজেদের হেফাজতে নেয়। উপস্থিত লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে তিনি সাইয়েদ আবুল আ’লা মওদুদী (রহ.) রচিত ‘তাফহীমুল কুরআন’-এর তিনটি খণ্ডে আগুন দেন। এতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
৪৫৭০ বার পড়া হয়েছে