ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ Logo খুলশীতে যৌথ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার Logo দেশের সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা Logo ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা চলছে: চিফ হুইপ Logo তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাংবাদিকের ওপর হামলা Logo বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুথিরা, বাড়ছে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিয়ে শঙ্কা Logo ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে ইলেকট্রিক ট্রেন Logo কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার Logo চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের Logo জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়িতে বজ্রপাতে আগুন

একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ

নিজস্ব সংবাদ :

ঢাকার আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রূপনগর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একাধিক ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত ইমন মাদবরকে আটক করেছে রূপনগর থানা পুলিশ। এ সময় ফরিদ নামে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত আরও একজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানা পুলিশের সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে ইমন মাদবরকে আটক করা হয়। অভিযানের সময় ইমনের কক্ষে মুক্তা নামে এক নারীকে পাওয়া যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি নিজেকে ইমন মাদবরের স্ত্রী বলে পরিচয় দেন।

তবে অভিযোগ রয়েছে, মুক্তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকলেও অজ্ঞাত কারণে তাকে আটক করা হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে, আটক ইমন মাদবরকে পুরোনো একটি মামলায় (মামলা নং-১৪, তারিখ: ২৬ অক্টোবর ২০২৫) আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ইমন মাদবর রূপনগর থানা বিএনপি নেতা ইউসুফ মাদবরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যা মামলায় আসামি হওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৪৫৯২ বার পড়া হয়েছে