ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জন গ্রেফতার Logo মেহেরপুর সীমান্তে রাস্তা নির্মাণে বিএসএফের বাধার অভিযোগ, পতাকা বৈঠকের উদ্যোগ বিজিবির Logo পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, সিআইডি ও হাইওয়ে পুলিশের নতুন প্রধান নিয়োগ Logo সৃজনশীল শিক্ষা ও সবুজায়নের নতুন যাত্রা শুরু সোমবার, ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ Logo আইফোন ১৮ সিরিজে এআই, ক্যামেরা ও ব্যাটারিতে বড় পরিবর্তনের আভাস, আসতে পারে প্রথম ফোল্ডেবল আইফোন Logo ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব বিএনপি এমপি এ এম মাহবুব উদ্দিন খোকনের Logo অক্টোবর লক্ষ্য ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, বলছে ইসি Logo বাংলাদেশে এসে এমপি জাহানদার আলী মিয়া ও রাজৈর থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইতালি যুবদল নেতা সুজন মাতুব্বর Logo একাধিক ছাত্র হত্যা মামলার আসামি ইমন মাদবর আটক, কারাগারে প্রেরণ

র‌্যাব-৭-এর পৃথক অভিযানে ২৮৯ কেজি গাঁজা ও ৫,৮০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদ :

র‌্যাব-৭, চট্টগ্রামের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ২৮৯ কেজি গাঁজা, ৫,৮০০ পিস ইয়াবা, ১ বোতল বিদেশি মদ ও ৬ বোতল বিয়ার জব্দ করা হয়। এ ঘটনায় চারজন মাদক কারবারি ও এক রোহিঙ্গাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামগামী ‘নিউ দাউদকান্দি এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে মাদক বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকার স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন ইমাম মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে সিনথিয়া ইসলাম (২৭)রাবিয়া (৪৫)-কে আটক করা হয়। পরে তাদের লাগেজে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজা, ১ বোতল বিদেশি মদ ও ৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হয় এবং সেখান থেকেই তারা গাঁজা সংগ্রহ করেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ জুন ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র‌্যাব-৭-এর আরেকটি দল চৌদ্দগ্রামের গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মজিবুল হক (২৯)মো. সিয়াম (২৫)-কে আটক করা হয়। পরে তাদের গরু রাখার ঘর থেকে ২৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা

এদিকে একই সময়ে র‌্যাব-৭-এর অপর একটি আভিযানিক দল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ সংলগ্ন সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে দোস্ত মোহাম্মদ (রোহিঙ্গা)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৪৫০৮ বার পড়া হয়েছে